টি আর পি’র দৌড়ে অন্য সব বাংলা সিরিয়ালকে পেছনে ফেলে দিয়েছে মিঠাই। কিন্তু, সেই সিরিয়ালের একটি দৃশ্যতে কার্যত অবমাননা করা হলো বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটিকে।
মিঠাই সিরিয়ালের একটি দৃশ্যে একটি সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে গানটি গান শিল্পীরা। সেই সময় দৃশ্যতে উপস্থিত দর্শকরা কেউ উঠে দাঁড়াননি। যেকোনো দেশের জাতীয় সংগীত বাজলে উঠে দাঁড়ানোর নিয়ম। অথচ তারা উঠে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করেননি। মিঠাইয়ের নির্মাতাদের যুক্তি, গানটি রবীন্দ্রসংগীত হিসেবে সিরিয়ালে এসেছিলো। তাই কেউ দাঁড়াননি।
বিস্ময়ের ব্যাপার সিরিয়াল নির্মাতারা জানেন না যে, বিশ্বে রবীন্দ্রনাথ একমাত্র কবি যিনি দুটি স্বাধীন দেশের জাতীয় সংগীত রচনা করেছেন এবং আমার সোনার বাংলা রবীন্দ্রসংগীত হলেও একটি রাষ্ট্রের জাতীয় সংগীত। নেটিজনরা এ ব্যাপারে তাদের তীব্র প্রতিক্রিয়া জানান। জি বাংলা কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্মাতাদের সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

