শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

বই মেলা ১৫ ফেব্রুয়ারি শুরুর প্রস্তাব

করোনা মহামারির কারণে এবারও পিছিয়ে যাওয়া একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু করে ১৭ মার্চ পর্যন্ত চালানোর প্রস্তাব দিয়েছে প্রকাশক সমিতি। আজ মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে প্রকাশকরা এ প্রস্তাব দেন।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, প্রকাশকদের প্রস্তাব তারা সরকারের সংশ্লিষ্টদের জানাবেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর মধ্যে মেলার প্রস্তুতি চলবে।

এ বিষয়ে বৈঠক শেষে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, আমাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবনা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে বাংলা একাডেমি। তারপর সেটা অনুমোদিত হলে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবেন কবে থেকে বইমেলা হবে।

মাসব্যাপী একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরুর কথা থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়ে যাওয়ায় দুসপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরুর কথা বলা হয়েছে।

করোনার কারণে গত বছর একুশে বইমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয়। কিন্তু সংক্রমণ উর্ধ্বমুখী থাকায় নির্ধারিত সময়ের দুদিন আগে ১২ এপ্রিল মেলা বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *