বাংলাদেশ নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে।
একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে। এর আগে, গত বুধবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। আর আজ বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে।
তারা আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪২ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জন। ফলে, শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৪৬ জন। এ নিয়ে, মোট ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন সুস্থতা লাভ করলেন। এর আগে, গত মঙ্গলবার এ বছরের সর্বোচ্চ ও গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখে দেশ। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৪৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত একদিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধেক্য ২৭ জন পুরুষ এবং ১৪ মহিলা রয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৮ হাজার ৩৫৫ জন পুরুষ ও ১০ হাজার ৩৮৯ জন মহিলা মৃত্যুবরণ করলেন।
বিভাগওয়ারী হিসেবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা ও রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন মারা গেছেন।

