শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

পশ্চিমবঙ্গের ৪ পৌর করপোরেশনে তৃণমূলের বিপুল বিজয়

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: গেল বছর রাজ্য বিধানসভার নির্বাচনে বিপুল জয়। এরপর কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা। এবার পশ্চিমবঙ্গ রাজ্যের চার পৌর করপোরেশনের নির্বাচনে আবার বিজেপিকে ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস।

গত শনিবার এই চার পৌর করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। করপোরেশনগুলো হলো আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর (সল্টলেক) ও চন্দননগর। আসানসোলের ১০৬টি, শিলিগুড়ির ৪৭টি, বিধাননগরের ৪১টি ও চন্দননগরের ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার ফলাফল ঘোষিত হয়। সর্বশেষ খবর অনুযায়ী আসানসোলের ১০৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৮২টি, বিজেপি ৬টি, কংগ্রেস ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে।

শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৭টি, বিজেপি ৫টি, বামফ্রন্ট ৪টি ও কংগ্রেস ১টি আসনে জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে।

বিধাননগর করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৯টি, কংগ্রেস ১টি ও অন্য দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।

চন্দননগর পৌর করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩১টি ও বামফ্রন্ট ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *