শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

সিইসি হিসেবে ঘৃণিত হবেন নুরুল হুদা : গণফোরাম

কে এম নুরুল হুদা পৃথিবীর নিকৃষ্টতম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে ঘৃণিত থাকবেন বলে মন্তব্য করেছে গণফোরামের একাংশ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু এ কথা বলেন।

নুরুল হুদার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা গণফোরাম বিশ্বাস করি অবশ্যই এ দেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন ফিরে আসবে। যাদের মদদে আপনি বাংলাদেশের সংবিধানের চার মূলনীতির অন্যতম গণতন্ত্রকে সম্পূর্ণ বিপর্যস্ত করে জনগণের ভোটাধিকার লুণ্ঠন করেছেন তাদেরসহ আপনার বিচার এ দেশের মাটিতে আজ অথবা কাল নিশ্চয়ই হবে।

তিনি আরো বলেন, ‘আপনার মেয়াদকালে দিনের ভোট রাতে সম্পন্ন করা, সহিংসতা, নির্বাচনী আইন লঙ্ঘনসহ অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার সব ধরনের অপকর্ম আপনার নেতৃত্বে হয়েছে। ‘

‘আপনার মতো একজন প্রধান নির্বাচন কমিশনারের কারণে দিনের ভোট রাতে হওয়ায় বিশ্বদরবারে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *