শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

বিহার: সম্রাট অশোককে নিয়ে বিজেপি ও জেডি (ইউ) দড়ি টানাটানি

অশোকের জন্ম কবে হয়েছিল তা নিয়েও কিছুটা বিতর্ক রয়েছে। নীতীশ কুমার জানিয়েছেন, কয়েকজন এনিয়ে গবেষণা করেছেন। সেই মতো আমরাও অষ্টমীতেই অশোক জয়ন্তী করার পরিকল্পনা নিয়েছি।

বিজয় স্বরূপ: সম্রাট অশোকের স্মরণে অশোক জয়ন্তীকে নিয়ে একেবারে দড়িটানাটানি বিহারে। আর সেই দড়ির একপ্রান্তে রয়েছে বিজেপি। অপর প্রান্তে জেডিইউ। সম্রাট অশোকের জন্মবার্ষিকী পালনের জন্য একেবারে কোমর বেঁধে নামছে বিজেপি। মূলত পিছিয়ে পড়া মানুষদের মন জয়ের জন্যই এই উদ্য়োগ। আর তখনই বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের দাবি, সম্রাট অশোক জয়ন্তী পালনের জন্য আমরাই তো বরাবর উদ্যোগ নিয়েছি।

এদিকে অশোকের জন্ম কবে হয়েছিল তা নিয়েও কিছুটা বিতর্ক রয়েছে। নীতীশ কুমার জানিয়েছেন, কয়েকজন এনিয়ে গবেষণা করেছেন। সেই মতো আমরাও অষ্টমীতেই অশোক জয়ন্তী করার পরিকল্পনা নিয়েছি। তাছাড়া প্রতি বছর যখন সম্রাট অশোক কনভেনশন সেন্টারে যাই তখন সম্রাট অশোকের মূর্তিতে মালা দি। শনিবার এনিয়ে অনুষ্ঠানেরও আয়োজন করেছিল জেডিইউ।

এদিকে পাটনাতেও একই ধরণের অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, নিত্যানন্দ রাই, ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্য্য, সহ বিজেপির একাধিক নেতৃত্ব এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজেপির দাবি, তারা বরাবরই এই ধরণের অনুষ্ঠান করে আসছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নন যাদব ওবিসি, কুর্মিদের মন জয়ের জন্য়ই অশোকের জন্মজয়ন্তীকে ঘিরে এই দড়ি টানাটানি। নীতীশের লব কুশ ফর্মুলাকে টক্কর দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে সম্রাট অশোককে আঁকড়ে ধরেছেন বিজেপি নেতৃত্ব।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *