শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

সর্ব ইউরোপিয়ান বাংলাদেশি এসোসিয়েশন ও গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে ওয়াজ ও ইফতার মাহফিল

মো: জয়নুল আবেদিন, পূর্ব লন্ডন: পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল ১১ই এপ্রিল সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন সর্ব ইউরোপিয়ান বাংলাদেশি এসোসিয়েশন গ্রেইট ব্রিটেন ও আর্ন্তজাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে ওয়াজ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্ব ইউরোপীয়ান বাংলাদেশি এসোসিয়েশন গ্রেট ব্রিটেন এর সহ সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সোহরাবের সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল খান ও টিভি প্রেজেন্টার ও গ্লোবাল এইড ট্রাস্ট এর কমিউনিটি ফান্ডরাইজিং অফিসার মো: জয়নুল আবেদিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল এইড ট্রাস্টের ট্রাস্টি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, ইউনিভার্সিটি অব রিডিং এর কম্পিউটার সায়েন্সের শিক্ষক ডক্টর আশরাফ মাহমুদ উজ্জল এবং সর্ব ইউরোপীয়ান বাংলাদেশি এসোসিয়েশন গ্রেট ব্রিটেন এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এডভোকেট আব্দুল হালিম বেপারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা আব্দুল্লাহ, ছোট্ট শিশু তানজিল আলম, আতিক ও তানিশা ইসলাম।

পবিত্র রমজানের ফযীলত, যাকাত, হালাল-হারাম ও সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য সহ ইসলাম ধর্মের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠানে ওয়াজ করেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি চিন্তাবিদ, গ্লোবাল এইড ট্রাস্টের ট্রাস্টি শায়েখ আবদুর রহমান মাদানী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গ্লোবাল এইড ট্রাস্টের ট্রাস্টি ড. আব্দুস সালাম আজাদী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গ্লোবাল এইড ট্রাস্টের ট্রাস্টি ডক্টর আবুল কালাম আজাদ, ইস্ট লন্ডন মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল হোসেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ মাহমুদুল হাসান, গ্লোবাল এইড ট্রাস্ট এর চেয়ারম্যান ডাক্তার জিয়াউল হক ও বোর্ড অব ট্রাস্টি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, ইউনিভার্সিটি অব রিডিং এর কম্পিউটার সায়েন্সের শিক্ষক ডক্টর আশরাফ মাহমুদ। সময় স্বল্পতার কারণে ভিডিওতে ধারণ করে ওয়াজ পাঠান ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শায়েখ আবদুল কাইয়ুম।

অনুষ্ঠানে করোনাকালীন সময় কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় গ্লোবাল এইড ট্রাস্ট এর পক্ষ থেকে ‘নেক মানি এক্সচেঞ্জ’ এর চেয়ারম্যান ও সিআইপি একরাম ফরাজি, নেক মানি এক্সচেঞ্জ এর ডাইরেক্টর বাবুল মোড়ল ও ব্যারিস্টার কামাল উদ্দিনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিগণের মাঝে আল কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে পবিত্র কোরআন বিতরণ করা হয়।

গ্লোবাল এইড ট্রাস্টের ম্যানেজার/প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো: আবু সুফিয়ান মিয়া (হালিম) এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত উক্ত ওয়াজ ও ইফতার মাহফিল বিকেল ৩:০০ ঘটিকায় শুরু হয়ে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ইফতারের পূর্ব মুহূর্তে বিশ্বের সকল মানুষের কল্যাণ ও কবরে শায়িত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলেমে দ্বীন শায়েখ আব্দুর রহমান মাদানী।

এ সময় নিউহাম বারার নির্বাহী মেয়র রোকসানা ফাইয়াজ, নিউহাম বারার কাউন্সিলর মুজিবুর রহমান, রহিমা রহমান, দ্যা গ্রেইট বেঙ্গল টুডে’র এডিটর ইন চীফ হাসনাত আরিয়ান খান, এনটিভি ডাইরেক্টর মুস্তফা সরোয়ার (বাবু), তৌফিক তরফদার, কামরুজ্জামান দুলাল, ফোরকান চৌধুরী, আতাউর রহমান, মফিজুল ইসলাম ও আতাউর খানসহ সর্ব ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও গ্লোবাল এইড ট্রাস্টের ভলান্টিয়ারগণ এবং স্থানীয় সাংবাদিক, ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সর্বস্তরের কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *