শিরোনাম
শুক্র. মে ৮, ২০২৬

১১ মে দেওয়া হবে জাতীয় ক্রীড়া পুরস্কার

ডেস্ক রিপোর্ট: আগামী ১১ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে।

আজ বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তারা জানিয়েছে, ওই দিন সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হবে।

সংবাদ-বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।’

উল্লেখ্য, ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন এমন বিশিষ্ট খেলোয়াড় ও সংগঠকদের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *