শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে চীন: লি জিমিং

আরাকান নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ ও মায়ানমার চীনের অকৃত্রিম বন্ধু। দুই দেশের মধ্যে একটি সংযোগ সেতু তৈরি করে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে চীন।

তিনি আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে চীনের দেওয়া চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

লি জিমিং বলেন, গত দুই দিন ধরে কক্সবাজার সফর করে প্রকৃত অবস্থা দেখছি এবং রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজার চেষ্টা করছি। রোহিঙ্গা ইস্যুতে চীন সব-সময় বাংলাদেশের পাশে রয়েছে।

তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে উদার মানবিকতা দেখিয়েছে তা নজিরবিহীন। স্থানীয়রা অনেক সমস্যার ভিতরে থেকেও রোহিঙ্গাদের স্থান করে দিয়েছে। আমি তাদের এই মানসিকতাকে অত্যন্ত সম্মান করি।

রাষ্ট্রদূত বলেন, দুই বছর আগে আমি কক্সবাজার সফর করেছি। কিন্তু এবারের সফরে অনেক পার্থক্য অনুভব করছি। এখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য চীন সরকার গভীরভাবে চিন্তা করে। তাই এই উভয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সামগ্রী অনুদান হিসাবে দিয়েছে চীন।

চীন সরকারের দেওয়া এসব চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে এক্সরে মেসিন, বায়ো কেমেষ্ট্রি এনালাইজার, মাইক্রোস্কোপ, সেন্টিফগ মেসিন, ডেন্টাল চেয়ার ও দন্ত বিভাগের নানা সরঞ্জাম, এন্ডোস্কোপ মেসিন, নেভোলাইজার মেসিনসহ বিভিন্ন সামগ্রী। এসব চিকিৎসা সামগ্রী কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষের কছে হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবাধায়ক ডা, মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজুয়ান হায়াৎ, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *