শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

কালই ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করছে সুইডেন-ফিনল্যান্ড

আর্ন্তজাতিক ডেস্ক: ফিনল্যান্ড ও সুইডেন বুধবার ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন।

মঙ্গলবার ফিনল্যান্ডের সংসদে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি উত্থাপিত হয়। এতে মাত্র ৮ জন বাদে বাকি সব সদস্য সমর্থন জানান।

এদিকে ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকাতে চাইছে তুরস্ক।

সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সরাসরি জানান, তিনি ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিতে ভেটো দেবেন।

আর এরই পরিপ্রেক্ষিতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ন্যাটোর মধ্যে তুরস্কের সঙ্গেও একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করছে সুইডেন।

এদিকে ফিনল্যান্ড ও সুইডেন বুধবার ন্যাটোতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন করার পর বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত করবেন।

মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ দুই দেশের প্রধান দেখা করবেন ন্যাটোতে যেন তাদের সদস্যপদ পাওয়ার বিষয়টি দ্রুত সময়ের মধ্যে হয়।

সূত্র: সিএনএন

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *