শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ নিউজ ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজের (আরসিডিএস) প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার সেনা সদর দপ্তরে তাদের সাক্ষাৎ হয়।

এ সময় যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স দলের দলনেতা ও ডেপুটি কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল গ্যারি টুনিক্লিফ সিভিও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে কুশলাদি বিনিময়ের পর সেনাপ্রধান বাংলাদেশে সফরের জন্য তাদের ধন্যবাদ জানান এবং সামরিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

একই দিন সন্ধ্যায় সেনাপ্রধানের আমন্ত্রণে প্রতিনিধিদলটি ঢাকা সেনানিবাসে নৈশভোজে অংশ নেয়।

নৈশভোজে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেলসহ ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ব্র্যাকের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

২০ সদস্যের প্রতিনিধিদলটি গত ১৪ মে ঢাকায় আসে। সফর শেষে তারা আগামী ২১ মে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *