শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

পশ্চিমবঙ্গে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা বাড়ল, সক্রিয় রোগী ছাড়াল সাড়ে ৮০০

এই মুহূর্তে রাজ্যে ৮৬৬ জন সক্রিয় রোগী রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তাঁদের মধ্যে ৮৪৪ জন গৃহ নিভৃতবাসে রয়েছেন।

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা আবারও বাড়ল। যদিও সংক্রমণের দৈনিক হার নিম্নমুখী হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন। সংক্রমণের দৈনিক হার নিম্নমুখী হয়ে ১.৮৫ শতাংশে দাঁড়িয়েছে। সোমবারের বুলেটিনে তা ছিল ২.৪৫ শতাংশে।

এই মুহূর্তে রাজ্যে ৮৬৬ জন সক্রিয় রোগী রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তাঁদের মধ্যে ৮৪৪ জন গৃহ নিভৃতবাসে রয়েছেন। বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৩,৫৮২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *