শিরোনাম
শুক্র. ফেব্রু ৬, ২০২৬

ব্রায়ান জিনের সঙ্গে কানাডা প্রবাসী কমিউনিটি নেতাদের মতবিনিময়

আহসান রাজীব বুলবুল, কানাডা: কানাডার ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ইউনাইটেড কনজারভেটিভ পার্টির নেতা ও ফোর্ট মেকমারি-ল্যাক লা বীচ থেকে নির্বাচিত লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য ব্রায়ান জিন।

সম্প্রতি নর্থ ক্যালগেরির মিরচি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ পূর্ব-এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে কানাডায় অভিবাসী হওয়া কমিউনিটি নেতারা অংশ নেন।

আলোচনার শুরুতে পার্লামেন্টারিয়ান ব্রায়ান আগামী প্রিমিয়ার নির্বাচনকে সামনে রেখে আলবার্টানদের নিয়ে তার পরবর্তী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। বক্তব্য শেষে শুরু হয়— অর্থনীতি, রাজনীতি, অভিবাসীদের জীবনধারা, নাগরিক জীবনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রভাবসহ নানামুখী সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্নোত্তর পর্ব।

আলোচনায় বাংলাদেশি কমিউনিটির পক্ষে অংশ নেন— বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান, কমিউনিটি ব্যক্তিত্ব কায়েস চৌধুরী, শুভ্রদাস, জুবায়ের সিদ্দিকী, ইকবাল রহমান ও কাজী জুনায়েদ হুসেইন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *