শিরোনাম
সোম. মার্চ ৯, ২০২৬

উড়িষ্যা: মাওবাদী হামলায় ১২ জন সিআরপিএফ জওয়ান নিহত

ওড়িশা নিউজ ডেস্ক: ওড়িশায় ফের মাওবাদী হামলায় শহিদ হলেন ১২ জন জওয়ান। মঙ্গলবার বিকালে ছত্তিশগড় সীমান্ত লাগোয়া ওড়িশার নুয়াপাড়ায় রুটিন টহলদারির সময়ে আচমকাই সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় মাওবাদীরা। এর জেরে প্রাণ হারালেন ১২ জন সিআরপিএফ জওয়ান।

সিআরপিএফ সূত্রের খবর , মাওবাদী উপদ্রুত জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় টহলদারিতে গিয়ে হামলার মুখে পড়ে সিআরপিএফের টহলদারি দলের ৭ জন জওয়ান। সন্ধ্যা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলেছে। নিহত জওয়ানদের অস্ত্রশস্ত্র মাওবাদীরা লুঠ করেছে। নিহতদের মধ্যে রয়েছেন দুই অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ওড়িশা পুলিশের মাওবাদী-দমন বাহিনী এসওজি।

সংশ্লিষ্ট এলাকায় চিরুনি তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে স্পেশাল অপারেশন গ্রুপ ‘এসওজি’ এবং সিআরপিএফ-এর অতিরিক্ত বাহিনীকে কাজে লাগানো হয়েছে। হামলাকারী মাওবাদীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *