শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

যুগ্মসচিব পদে ৮২ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ নিউজ ডেস্ক: জনপ্রশাসনে ৮২ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে দেশে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিবদের এখনো পদায়ন করা হয়নি।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৭৮ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দফতরে কর্মরত আছেন। আর চারজন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত আছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *