শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

চীনকে প্রথমবারে মতো ‘হুমকি’ হিসেবে আখ্যা দিলো ন্যাটো

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রথমবারে মতো চীনকে নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যা দিয়েছে ন্যাটো। চীনের জবরদস্তিমূলক নীতি ও ‍উচ্চাভিলাষের জন্য পশ্চিমা এই সামরিক চীনকে তাদের কৌলগত তালিকায় জায়গা দিয়েছে।

মাদ্রিদের ন্যাটো সম্মেলন থেকে প্রকাশিত একটি তালিকায় দেখা গেছে, রাশিয়াকে শান্তি ও নিরাপত্তার জন্য প্রত্যক্ষ ও গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে আখ্যা দিয়েছে ন্যাটো।

বিপরীতে বেইজিংকে সামরিক উচ্চাভিলাষ ও তাইওয়ানের সাথে সংঘাতের কারণে চীনকেও কৌশলগত হুমকি হিসেবে উল্লেখ করেছে ন্যাটো।

ন্যাটো মহাসচিব জেনস স্টোলেনবার্গ বলেন, ‘পরমাণু অস্ত্র, প্রতিবেশীদের হেনস্তা, তাইওয়ানকে হুমকি দেওয়াসহ চীন তাদের সামরিক শক্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে। এছাড়াও নিজেদের নাগরিকদেরও নজদারির মতো কর্মকাণ্ড দিয়ে নিয়ন্ত্রণ করে চীন। সাথে রাশিয়ার মতো চীনও মিথ্যা তথ্য ছড়ায়।’

ন্যাটো মহাসচিব আরও বলেন, ‘চীন আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু আমরা চীনের সৃষ্টি করা চ্যালেঞ্জকে গুরুত্বের সাথেই চোখ রাখছি।’

সূত্র: আল জাজিরা

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *