কমিউনিটি নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটি জানিয়েছেন, প্রবাসী সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, ইউএইর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে পাশে থাকবেন তাদের কমিউনিটি।
শুক্রবার রাতে শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে প্রেসক্লাব কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে কমিউনিটি নেতারা এ কথা জানান।
প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, কমিউনিটি নেতা ও বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের প্রেসিডেন্ট মোহাম্মদ রাজা মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক এস এম মোদাসসের শাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইশতিয়াক আসিফ ও সদস্য ওসমান চৌধুরী।
অনুষ্ঠান সফল করতে কমিউনিটির পক্ষ থেকে শৃঙ্খলা ও অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। কাজী মোহাম্মদ আলীকে অভ্যর্থনা ও ইমাম হোসেন জাহিদ পারভেজকে শৃঙ্খলা কমিটির আহ্বায়ক করা হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে দেশের সাংবাদিক নেতারা উপস্থিত থাকবেন৷ এছাড়াও দেশ থেকে আসা তারকা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন৷

