আসাম নিউজ ডেস্ক: অবিরাম বৃষ্টিপাতের ফলে সোমবার অসমের বেশ কিছু জায়গা ফের একবার জলমগ্ন হয়েছে। নিম্ন অসমের বেকি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্ৰবাহিত হচ্ছে। রাজ্যর নয় টি জেলা ক্ৰমে বজালি, চিরাঙ, দরং, ধেমাজি, যোরহাট, লখিমপুর, নলবাড়ি, তামুলপুর এবং ওদালগুড়ি জেলার ১৭ টি রাজস্ব চক্ৰ জলমগ্ন হয়েছে।
সেন্ট্ৰাল ওয়াটার কমিশনের দেওয়া তথ্যে জানা গেছে, ব্ৰহ্মপুত্ৰ এবং এর আটটি উপনদীর পানি বৃদ্ধির প্রবণতা দেখাচ্ছে। পুঠিমারী, পাগলাদিয়া, বেকি এবং সংকোশ নদীতেও আগামী ২৪ ঘণ্টায় জলস্তর বৃদ্ধির প্রবণতা দেখাতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। কমিশনের মতে, নিম্ন অসমের পাগলাদিয়া এবং বেকি নদীগুলি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, অন্যদিকে ব্রহ্মপুত্র সোমবার সন্ধ্যায় নিমাতিঘাট এবং তেজপুরে সতর্কতা স্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
রাজ্যে ৯৯ টি গ্ৰামের ৩৫ হাজারেরও বেশি মানুষ জল দুর্ভোগ পোহাচ্ছেন। চিরাং, ধেমাজি এবং লখিমপুর জেলায় ১০৫৪ জন বন্যা দুর্গত আশ্ৰয় শিবিরগুলিতে আশ্ৰয় নিয়েছেন।
আইএমডি শুক্রবার পর্যন্ত সমগ্র উত্তর-পূর্বে বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সমেত বজ্রপাত এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) বুলেটিন অনুসারে, বাজালি, চিরাং, দারং, ধেমাজি, যোড়হাট, লখিমপুর, নলবাড়ি, তামুলপুর এবং ওদালগুড়ি জেলাগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

