শিরোনাম
রবি. ফেব্রু ১৫, ২০২৬

আসামের বিশ্বনাথে নদীতে নৌকাডুবি, নিখোঁজ ২ মহিলার মৃতদেহ উদ্ধার

আসাম নিউজ ডেস্ক: অসমের বিশ্বনাথ জেলার ঘিলাধারী নদীতে নৌকাডুবি সংঘটিত হয়। সোমবারের এই ঘটনায় দই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে এনডিআরএফ-এর জওয়ানদের নদীতে তল্লাশি অভিযানে নিখোঁজ দুই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত মহিলাদের নাম দীপাঞ্জলি কেওট এবং জ্যোতি সাহু।

ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ওই দুই নারীর মৃতদেহ পাওয়া গেছে। উল্লেখ্য যে, মুখগড় এলাকায় একটি নৌকা (দেশীয় তৈরি) নদীতে ডুবে যায় এবং এতে ছয় নারী ছিলেন। ছয়জনের মধ্যে চারজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। বাকি দুইজন নিখোঁজ ছিলেন। তাঁদের খুঁজে বের করতে এসডিআরএফ-এর জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। তবে অভিযানের ঘণ্টাখানেক পর নদীর ধারে নিখোঁজ দুই মহিলার মৃতদেহ পাওয়া গেছে।

প্ৰসঙ্গত উল্লেখ্য যে, বেশিরভাগ ক্ষেত্ৰেই অসমের নদীতে চলাচল করা নৌকাগুলিতে প্রাথমিক সুরক্ষার কোনও ব্যবস্থা থাকে না। দেশের তৈরি নৌকাগুলি নিয়ম লঙ্ঘনে তালিকার শীর্ষে থাকতে লক্ষ্য করা গেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *