শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

জাস্ট হেল্প প্রাইড রোটারী আই হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

চ্যারিটি সংগঠন জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাটে প্রতিষ্ঠিত জাস্ট হেল্প প্রাইড রোটারী চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য ৬০ জন রোগীকে বাছাই করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে গরীব ও সুবিধাবঞ্চিত এই রোগীদের চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, “অন্ধজনে দেহ আলো ” এই মহান ব্রত নিয়ে আজ থেকে ৬ বছর আগে আমরা জাস্ট হেল্প প্রাইড রোটারী আই হাসপাতালের যাত্রা শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমাদের হসপিটালে ৬০ জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। যারা এই সুন্দর পৃথিবীর আলো থেকে বঞ্চিত। সম্পূর্ণ বিনামূল্যে এই গরীব ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা ও ছানি অপারেশন করা হচ্ছে। এভাবে গত ৬ বছরে আমরা প্রায় ৬ হাজারের ও বেশি রোগীকে চক্ষু সেবা দিতে সক্ষম হয়েছি। আমি সমাজের বিত্তবান ও উদার মনের সবাইকে আমাদের এই মহৎ কাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের সামান্য অনুদান একজন দুঃখী অসহায় মানুষকে ভালোভাবে নামাজ-কোরআন পড়াতে পারে, দেখাতে পারে এই সুন্দর পৃথিবী। আপনাদের সামান্য আর্থিক সাহায্যে একজন মানুষ পরিবার ও সমাজের বোঝা না হয়ে নিজ পায়ে দাঁড়াতে পারে, পরিবার ও সমাজের আর্শীবাদ হতে পারে। আসুন আমরা এই সব অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আমাদের এই মহৎ কাজে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ পাক আমাদের এই কাজকে কবুল করুন। আমীন।

বিনামূল্যে গরীব ও সুবিধাবঞ্চিত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিতে এবং আগামীতে আরও ভালো ভালো কাজ করতে তিনি সকলের কাছে দোয়া চান। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *