কমিউনিটি নিউজ ডেস্ক: সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের আহ্বানে ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে নিউ ইয়র্কে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগ জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাংলাদেশ রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুমের শিকার ভিকটিম পরিবারের সদস্যরা এতে অংশ নেন।
এছাড়া বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে উপস্থিত হয়ে দেশে চলমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গুড়ে তোলার আহ্বান জানান।
এতে বক্তারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকালে রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে।
বিক্ষোভ সমাবেশে শ্লোগানে শ্লোগানে বলা হয়-ছেলেহারা মায়ের ডাক-ফ্যাসিবাদ নিপাত যাক।

