শিরোনাম
মঙ্গল. ফেব্রু ৩, ২০২৬

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের গ্রীষ্মকালীন মিলনমেলা

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি: জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন জার্মানি’র উদ্যোগে দিনব্যাপী গ্রীষ্মকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ফ্রাঙ্কফুর্ট ও এর আশপাশে বসবাসকারী বাংলাদেশিরা।

সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট শহরের একটি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার প্রবাসীদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয়েছিল বাংলাদেশিদের মিলনমেলায়। শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং দিনভর নানা আয়োজনে পুরো পার্কটি হয়ে উঠেছিল প্রবাসে বুকে এক টুকরো বাংলাদেশ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেবের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্মান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা।

প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন- সংগঠনটির সভাপতি নুরুদ্দিন মিঠু মিঞ্জু, স্থায়ী কমিটির সদস্য খান মান্নান, সোহরাব হোসাইন, মনির হোসাইন, মাহবুবুল আলম, সামাদ মিয়া, লিটন ইসলাম, মোহাম্মদ আমান, মোহাম্মেদ আজাদ, সাইদুর রহমান মিঠু, মাসুম মিয়া প্রমুখ।

প্রবাসে দলমতের ঊর্ধ্বে উঠে সবাই মিলেমিশে থাকার জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *