বাংলাদেশ নিউজ ডেস্ক: জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা।
গ্রিড বিপর্যয়ের কারণ ও সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে বলে জানিয়েছে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি)।
ঢাকার বিতরণ সংস্থা ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানিয়েছেন, আজ বেলা ২টা ৫ মিনিট থেকেই পুরো ঢাকায় বিদ্যুৎ নেই।

