শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

‘দিলরুবা খান আমাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছেন’

‘পাসওয়ার্ড শুটিংয়ের সময় মেকআপ রুমে বসেই ফোনে কথা হয় দিলরুবা খানের সঙ্গে। তখন ইকবাল, মালেক আফসারী, আবদুল্লাহ জহির বাবু প্রত্যেকেই সেখানে ছিলেন। তারাও লাউডস্পিকারে শুনেছেন। সাক্ষী আছে আমি দিলরুবা খানের কাছ থেকে ‘পাগল মন’ গানের ফিউশনের জন্য অনুমতি নিয়েছি। তখন তিনি খুশি হয়েছিলেন। আমাকে দোয়া দিয়েছিলেন। এখন কেন অস্বীকার করছেন? তিনি সিনিয়র শিল্পী হিসেবে নিজের সম্মানটাই নষ্ট করলেন। এখন মিথ্যে বলে আমাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছেন।’

সাংবাদিকদের কথাগুলো বলছিলেন দেশের তারকা অভিনেতা ও প্রযোজক শাকিব খান।

সম্প্রতি কপিরাইট অমান্যের অভিযোগ তুলে একটি মুঠোফোন সেবাদানকারী কোম্পানি ও শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন ‘পাগল মন’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলরুবা খান। তার গাওয়া গান ‘পাগল মন’-এর দুলাইন ফিউশন হিসেবে শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’-এ ব্যবহার করায় দিলরুবা খান অভিযোগ এনে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। মৌখিক অনুমতি দেয়ার পরও এমন অভিযোগ দায়ের করায় দিলরুবা খানের আচরণে ক্ষিপ্ত শাকিব।

মঙ্গলবার বিকেলে শাকিব খান বলেন, দিলরুবা খান অনুমতি না দিলে আমি কেনই বা ওই গানটি নিবো, তাও মাত্র দুলাইন? শুধু অনুমতি না, সঙ্গে তিনি আমাকে অনেক দোয়া করেছিলেন সেদিন। বলেছিলেন, নতুন করে গান হলে রিকল হবে। আরও মানুষের কাছে পৌঁছুবে। এখন উনি মিথ্যে বলে আমার সাথে প্রতারণা করছেন। এটা শ্রেফ ব্ল্যাকমেইল।

এদিকে বিষয়টি নিয়ে শিল্পী দিলরুবা খান বলেন, আমার কাছ থেকে যে তারা অনুমতি নিয়েছেন তার কোনো ডকুমেন্ট থাকবে না? সেগুলো তারা দেখাক। তাহলেই তো ঝামেলার সমাধান হয়ে যায়।

প্রসঙ্গত, দিলরুবা খান ‘পাগল মন’ গানটি বিক্রি করে দেন তোজাম্মেল হক বকুলের কাছে। তিনি আবার গানটি তার চলচ্চিত্রে ব্যবহার করেন। ওই চলচ্চিত্রটি অনুপম মিউজিকের কাছে বিক্রি করে দেয়া হয়। সেই হিসেবে গানের মালিক অনুপম মিউজিক বলে জানায় প্রতিষ্ঠাটির উর্দ্ধতন কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *