শিরোনাম
মঙ্গল. ফেব্রু ৩, ২০২৬

পূর্ব লন্ডনে বড়লেখা-জুড়ীবাসীর ভালোবাসায় সিক্ত হলেন জাকির হোসাইন

মো: কাওছার, পূর্ব লন্ডন: গত ২৬ অক্টোবর বুধবার বড়লেখা জুড়ী আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ছাএলীগের সাবেক সাধারন সম্পাদক বড়লেখা জুড়ীর কৃতি সন্তান এস এম জাকির হোসাইনকে পূর্ব লন্ডনে এক সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী আহমদ হোসেন এবং পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য জহিরুল ইসলাম জাবেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আদর উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা ফরিজ আলী, এডভোকেট নীল মনি সিংহ, কমিউনিটি নেতা শামিম আহমদ,লন্ডন বাংলা প্রেস ক্লাব এর ট্রেজারার সালেহ আহমদ,ওয়েষ্ট লন্ডন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস মিয়া,নর্থ লন্ডন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক সাহিন আহমেদ চৌধুরী,ব্যবসায়ী ফরহাদ হোসেন টিপু,পশ্চিম জুড়ী ছাত্রলীগের সাবেক সভাপতি ও কমিউনিটি নেতা আবদুস সামাদ রাজু, যুবলীগ নেতা আবু সুফিয়ান।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকবর হোসেন,আব্দুল মানিক,আলীম উদ্দিন,যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তানিম আহমদ, সহসভাপতি জাকির আখতারুজ্জামান, সহসভাপতি মোঃ শাকিল,কামাল উদ্দিন,কামরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট জাহেদ আহমদ রাজ,ফয়ছল আহমদ, শিববির আহমদ, লুৎফুর রহমান,জাহেদ আহমদ,সফর উদ্দিন, সিলেট জেলা ছাএলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজাদ শেহনাজ,জুড়ী উপজেলা ছাএলীগের সাবেক যুগ্ন আহবায়ক লুৎফুর রহমান, প্রভাষক মাহবুবুর রহমান এবং আরও অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সংবর্ধিত অতিথি এস এম জাকির হোসাইন বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের কথা বলতে চাই। লন্ডনে এসে যে দিকে যাই শুধু সিলেটি ভাষা শুনতে পাই। আমার মনে হয় আমি লন্ডনে নয় বড়লেখা অথবা জুড়ীতে আছি। তিনি বলেন আপনাদের সবাইকে নিয়ে এলাকার জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে অথবা যাকে এই এলাকার দায়িত্ব দিবেন আমি তার হয়ে কাজ করতে চাই। এলাকার মানুষের ভালবাসায় আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের ভালবাসায় সব সময় থাকতে চাই। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *