শিরোনাম
শুক্র. মে ১, ২০২৬

ভয়ঙ্কর ঘটনা ওড়িশায়, খিদের জ্বালায় কুমির মেরে মাংস খেল গ্রামবাসীরা!

একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রায় ১০ ফুট লম্বা একটি কুমিরকে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে । তারপর তাকে মেরে ফেলা হচ্ছে ।

মালকানগিরি: মানুষের পেটই হল তাঁর সবচেয়ে বড় শত্রু! পুরনো প্রবাদ। তার জ্বলন্ত প্রমাণ চোখের সামনে৷ খিদের জ্বালায় আস্ত একটা কুমির মেরে মাংস খেল গ্রামবাসীরা ।

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার মালকানগিরির কালাড়াপল্লিতে । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয় । তাতে দেখা যায়, প্রায় ১০ ফুট লম্বা একটি কুমিরকে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে । তারপর তাকে মেরে ফেলা হচ্ছে । এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন বনবিভাগের কর্তারা ।

সঙ্গে সঙ্গে বনদফতরের তরফে তিনটি স্পেশ্যাল টিম তৈরি করা হয় । তাঁরা প্রত্যন্ত ওই গ্রামে কুমির শিকারের তদন্ত করতে গিয়ে অবশ্য কুমিরটির সামান্যতম দেহাংশও খুঁজে পাননি । বনদফতরের দাবি, কুমিরটিকে খেয়ে ফেলেছেন গ্রামবাসীরা । ওই প্রত্যন্ত এলাকায় এমনিতেই মানুষের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে সচেতনতা খুব কম । এ বিষয়ে আইনকানুনের ব্যাপারে তাঁরা কিছুই জানেন না ।

তবে বনদফতরের তরফে দোষীদের ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *