শিরোনাম
বৃহঃ. ফেব্রু ১৯, ২০২৬

এটিকে-মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর পদে সৌরভ

কলকাতা: প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরস পদে থাকবেন না তিনি। কিন্তু বোর্ড মিটিং’য়ের আগেই বদলে গেল চিত্রটা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে রেখেই তৈরি হতে চলেছে এটিকে-মোহনবাগান বোর্ড অফ ডিরেক্টরস। আর সেই বোর্ডের চেয়ারম্যান হতে চলেছেন সঞ্জীব গোয়েঙ্কা।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বরাবরের প্যাশন মহারাজের। আগে এটিকে’র পরিচালকমন্ডলীতে সৌরভ গঙ্গোপাধ্যায় হিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এতদিন এটিকে-মোহনবাগানের পরিচালকমন্ডলীতে তাঁর আসার খবর না থাকায় তাঁকে নিয়ে বিশেষ উচ্চবাচ্যও ছিল না।

কিন্তু প্রথম পরিচালকমন্ডলীর বৈঠকের আগে সৌরভের এই অন্তর্ভুক্তি নিঃসন্দেহে আলাদা মাত্রা যোগ করবে। আগামী ১০ জুলাই অর্থাত্‍ শুক্রবার এটিকে-মোহনবাগান বোর্ড অফ ডিরেক্টরসদের প্রথম ভার্চুয়াল সভায় নানা পরামর্শ দেবেন অন্যতম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, আগেই এটিকে-মোহনবাগান তাঁদের পাঁচ জন ডিরেক্টরের নাম ঘোষণা করেছিল। এঁরা হলেন উত্‍সব পারেখ, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত, গৌতম রায় এবং সঞ্জীব মেহেরা। অর্থাত্‍ মোহনবাগানের তরফ থেকে দু’জন এবং এটিকের তরফ থেকে তিনজনকে নিয়োগ করা হয়েছিল ডিরেক্টর হিসেবে।

এবার চেয়ারম্যান হিসেবে সঞ্জীব গোয়েঙ্কা এবং অন্যতম ডিরেক্টর হিসেবে জানা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। সঞ্জীব গোয়েঙ্কাও এতদিন কোম্পানির কর্ণধার হিসেবে নিযুক্ত থাকলেও পরিচালকমন্ডলীতে ছিলেন না। তিনি বাইরে থেকে তদারকি করতেন সবকিছু। মোহনাবাগানের সঙ্গে সংযুক্তিকরণের পর সম্প্রতি পরিচালকমন্ডলীতে আসার সিদ্ধান্ত নিয়েছেন গোয়েঙ্কা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *