শিরোনাম
রবি. ফেব্রু ৮, ২০২৬

আসছে সৌমিত্রের শেষ সিনেমা ‘শুধু যাওয়া আসা’

বিনোদন ডেস্ক: হাইকোর্টের অনুমোদনের মেয়াদ শেষ হওয়া ও কপিরাইট সমস্যার বেড়াজাল কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে ‘শুধু যাওয়া আসা’ সিনেমা। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই শেষ ছবি প্রেক্ষাগৃহে মুক্তির প্রহর গুনছে। ছবির কাহিনীর বিষয়বস্তু বৃদ্ধ ব্যক্তিদের নিয়ে এগিয়েছে। যে সকল বৃদ্ধ ব্যক্তিদের পৃথিবীতে আর কেউ নেই। একাকিত্বে পার করছেন সময়। ২০১৬-১৭ সালে ছবিটির কাজ শুরু হয়েছিল। তবে নানা কারণে তা অসম্পূর্ণ থেকে যায়।

একসময় দাপটের সঙ্গে পর্দা কাঁপিয়েছেন জনপ্রিয় বর্ষীয়মান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ থেকে কয়েক বছর আগে পরলোকে পাড়ি দিয়েছেন অভিনেতা। তবে তাকে আজও ভুলতে পারেননি সিনেমাপ্রেমীরা। সেইসঙ্গে আরেক জনপ্রিয় অভিনেতা হলেন মনু মুখোপাধ্যায়, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। এবার প্রয়াত দুই অভিনেতাকে দেখা যাবে একই ফ্রেমে অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মনু মুখোপাধ্যায় নতুন সিনেমা শুধু আসা-যাওয়া আসছে। সিনেমাটির পরিচালনা করেছেন মনীশ ঘোষ।

সৌমিত্র ও মনু মুখোপাধ্যায় ছাড়াও এখানে অভিনয় করতে দেখা যাবে ভরত কল, বিশ্বনাথ বোস, কাঞ্চন মল্লিক, রত্না ঘোষাল, অনামিকা দে-সহ অন্যান্যদের। এই ছবির চিত্রনাট্যকার হলেন মনোজ মিত্র।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *