শিরোনাম
মঙ্গল. মার্চ ১০, ২০২৬

আসামেও চালু হচ্ছে বাংলাদেশ ভিসা কেন্দ্র

আসাম নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাসেই আসাম রাজ্যে চালু হতে যাচ্ছে বাংলাদেশ ভিসা প্রসেসিং সেন্টার। একটি বেসরকারি সংস্থা ‘ডিউ ডিজিটাল’ এই উদ্যোগ নিয়েছে।

এর আগে সংস্থাটি কলকাতার সল্টলেক ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে চালু রেখেছে। প্রসঙ্গত, সংস্থাটি ভিসা প্রসেসিং এর কাজ করে। ভিসা দেওয়ার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন।

মূলত আসামের বরাক উপত্যকার তিনটি জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই শিলচরে বাংলাদেশ ভিসা কেন্দ্র চালু হতে চলেছে বলে জানিয়েছেন গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন।

রুহুল আমিন বলেছেন, চিন্তাভাবনা করেই কাছার জেলার সদর শহর শিলচরে একটি বাংলাদেশ ভিসা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওই ভিসা কেন্দ্র চালু হয়ে যাবে। তবে এতে সবচেয়ে সুবিধা হবে আসামবাসীর। বিশেষ করে আসামের বরাক উপত্যকার অন্তর্গত কাছার, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার মানুষদের কাছে বাংলাদেশ ভিসার চাহিদাকে গুরুত্ব দিয়েই, শিলচরে বাংলাদেশ ভিসা কেন্দ্র স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে।

পাশাপাশি কাছাড় জেলার কাটিগোড়ায় সুরমা নদীর তীরে পাঁচশো বিঘা জমিতে প্রস্তাবিত সীমান্ত হাট স্থাপনের প্রস্তাব বিষয়ে রুহুল আমিন বলেছেন, আসামের কাটিগোড়ার হরিনগর-২ অংশে বর্ডার হাট শুরু করার যে প্রস্তাব ছিল, সেটি বিবেচনাধীন রয়েছে। অদূর ভবিষ্যতে সেটি শুরু করা যাবে বলে আশা করছি।

তিনি বলেছেন, বাংলাদেশ সরকার দুই দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে সদিচ্ছা ও সমন্বয় স্থাপনের জন্য এ ধরনের দুইটি সীমান্ত হাট খোলার কথা ভাবছে। কারণ আমাদের সরকার সবসময় ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর জোর দিয়ে থাকে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *