শিরোনাম
বুধ. ফেব্রু ১৮, ২০২৬

জাতীয় প্রেসক্লাবের সামনে দুই বাসে আগুন

ঢাকা অফিস: রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পথচারীরা জানান, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেয়া হয়। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন দেয়া হয়েছে। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *