শিরোনাম
বুধ. জুন ১০, ২০২৬

জামায়াত নেতা মনিরুলকে হত্যা চেষ্টা

স্টাফ রিপোর্টার

কুমিল্লার বরুরায় জামায়াত নেতা মনিরুল ইসলামের উপর হামলা করেছে স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা। গত শুক্রবার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে আওয়ামী ক্যাডাররা তাকে মারধর করে হত্যার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ওই দিন রাত ৯টার দিকে বরুরা এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তখন যুবদল ও আওয়ামী লীগের কিছু ক্যাডার তাকে গুরুতরভাবে মারধর করে। তারা তাকে হত্যার চেষ্টা করে এবং মারাত্মকভাবে আহত করে। মারধরের সময় মনিরুলের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, আওয়ামী লীগের হাসিব, কবিরসহ প্রায় ৭-৮ জন মনিরুলের উপর আক্রমণকারী করে । তারা হকি স্টিক, লাঠি এবং অন্যান্য মারাত্মক অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে তার কপাল এবং বাম কাঁধ গুরুতরভাবে আহত হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকায় পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *