জয়নুল আবেদীন:- করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে চলতি বছর প্রায় দুই হাজার বিয়ে শাদির অনুষ্ঠান আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বর্তমানে লক ডাউন শিথিল হওয়ার সুবাদে স্বল্প পরিসরে কমিউনিটিতে পূর্ব নির্ধারিত বিয়ে শাদি অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় অল সিজনস ফুডস ও মাইদাগ্রীল যৌথ উদ্যোগে করোনাকালীন স্বল্প পরিসরে বিয়ে আয়োজনের সিদ্বান্ত নিয়েছে।
কমিউনিটির মানুষদের এই বিষয়ে অবহিত করতে গতকা্ল ২১ জুলাই ২০২০, মঙ্গলবার তারা সাংবাদিক ও সুধিজনদের নিয়ে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে। সাংবাদিক ও কমিউনিটি নেতা আব্দুল মুনিম জাহেদি ক্যারলের উপস্থাপনায় করোনাকালীন স্বাস্থবিধি মেনে স্বল্প পরিসরে বিয়ে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন- অল সিজন ফুডসের ডাইরেক্টর হেলাল উদ্দিন, কাজী পারভেজ, জুবেদ আহমদ ও মাইদাগ্রীলের স্বত্বাধিকারী মাহবুব আলম। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে বিবাহ অনুষ্ঠানের জন্য বড় হল আইনসঙ্গত কারণে পাওয়া যাচ্ছেনা বিধায় অনেক মাতা পিতা তাদের সন্তানদের বিবাহ অনুষ্ঠানের ব্যাপারে অল সিজনস ফুডস ও মাইদাগ্রীল এর সাথে যোগাযোগ করেছেন। তাই কমিউনিটির মানুষের চাহিদার কথা বিবেচনা করে মাইদা গ্রীল ও অল সিজনস ফুডস এই যৌথ উদ্যেগ গ্রহণ করেছেন। বিবাহ, ওয়ালিমা, জন্মদিনসহ যে কোন অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা থাকবে মাইদা গ্রীলে, খাদ্য সরবরাহ করবে অল সিজনস ফুডস। বিবাহ অনুষ্ঠানের সকল ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি এখানে বাংলাদেশি, এশিয়ান ও টার্কিশ ফুডের ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠান শেষে অল সিজন ফুডসের ডাইরেক্টর হেলাল উদ্দিন, কাজী পারভেজ, জুবেদ আহমদ ও মাইদাগ্রীলের স্বত্বাধিকারী মাহবুব আলম সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

