শিরোনাম
বুধ. ফেব্রু ৪, ২০২৬

নিয়োগের ক্ষেত্রে শূন্য ব্যয় নীতি নিয়েছে মালয়েশিয়ার ২ কোম্পানি

বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালয়েশিয়ার দুটি কোম্পানি বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের নিয়োগের ক্ষেত্রে শূন্য ব্যয় নীতি গ্রহণ করেছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মালয়েশিয়ার এ দুটি কোম্পানি ১২৮১ জন বাংলাদেশি শ্রমিককে কিস্তিতে ১৭ হাজার ৫০০ রিংগিত দিতে শুরু করেছে। যা তাদের নিয়োগ ব্যয় হিসেবে ধরা হয়েছে।

অন্যান্য আরো অনেক কোম্পানিকে একই ব্যবস্থার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

তবে, প্রাথমিক পর্যায়ে লে-অফে থাকা ১২৭ কর্মীকে অন্য একটি কোম্পানিতে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্র : ইউএনবি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *