শিরোনাম
বৃহঃ. মার্চ ১৯, ২০২৬

সরকারি পদক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরির ৭০ সাংবাদিকের পদত্যাগ!

সরকারের গৃহীত হস্তক্ষেপের বিরুদ্ধে হাঙ্গেরির একটি শীর্ষ সংবাদমাধ্যমের ৭০ জনের বেশি সাংবাদিক ও কর্মী পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ,ওই ওয়েবসাইটকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার।

মঙ্গলবার ইনডেক্সের এডিটর ইন চিফ জাবালেস ডালকে বরখাস্ত করা হয়। তাকে কাজে ফিরিয়ে না আনায় তিন প্রধান ৭০ জনের বেশি সাংবাদিক ও সংবাদকর্মী পদত্যাগ করেছেন। এর কয়েক ঘন্টা পরেই বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সাংবাদিকদের স্বাধীনতা সূচতে হাঙ্গেরি ১৮০ দেশের মধ্যে ৮৯ স্থানে রয়েছে। গত এক দশকের বেশি সময় ধরে দেশটির প্রধানমন্ত্রী দেশিটর সংবাদমাধ্যমগুলোকে নিজের নিয়ন্ত্রণে এনেছেন। ইনডেক্স ছিলো দেশটির নিরপেক্ষ ও স্বাধীন সংবাদমাধ্যমগুলোর একটি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *