শিরোনাম
বৃহঃ. মার্চ ১৯, ২০২৬

রোহিঙ্গা গণহত্যার তথ্য গাম্বিয়াকে ‘দেবে না’ ফেইসবুক

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দিনগুলোতে মিয়ানমারের কর্মকর্তারা কবে, কীভাবে, কার সঙ্গে যোগাযোগ করেছেন সে বিষয়ে গাম্বিয়াকে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে ফেইসবুক।

গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার পর গত জুনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ফেইসবুককে তথ্য দিতে অনুরোধ করে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয় গাম্বিয়ার অনুরোধ রাখলে সেটা মার্কিন আইনের পরিপন্থী নজির হবে। ইন্টারনেট-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এভাবে কোনো দেশের তথ্য দেয়া যায় না বলে দাবি প্রতিষ্ঠানটির।

গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু গত ১১ নভেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেন। মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনেন তিনি।

এ বিষয়ে গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে শুনানি হয়। শুনানিতে গণহত্যা নিয়ে মিয়ানমার স্ববিরোধী সাফাই দিলেও সেসব প্রমাণ করতে পারেনি।

বৃহস্পতিবার ফেইসবুকের একজন মুখপাত্র বলেন, ‘মিয়ানমারসহ যেকোনো দেশের হিংসা, সহিংসতার বিরুদ্ধে ফেইসবুক। আমরা আন্তর্জাতিক আদালতের কর্মকাণ্ডকে সমর্থন করি। কিন্তু আইন ভেঙে এভাবে আমরা তথ্য দিতে পারি না। ’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *