শিরোনাম
বুধ. ফেব্রু ৪, ২০২৬

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ফের বাংলাদেশিসহ ১৪৮ জন উদ্ধার

প্রায় আড়াই মাসের ভেতর তৃতীয়বারের মতো নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে বাংলাদেশি অভিবাসীদের উদ্ধার করল সেখানকার পুলিশ।

গ্রিসের উত্তরের প্রতিবেশী দেশটি থেকে জুনের শেষ দিকে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে ট্রাক থেকে নামানো হয় আরও ১৪৪ বাংলাদেশিকে।

ভিন্ন দুটি অভিযানে দুই ট্রাক থেকে এবার উদ্ধার হওয়া ১৪৮ জনের ভেতর ঠিক কতজন বাংলাদেশি আছেন, সেটি পরিষ্কার করেনি নর্থ মেসিডোনিয়ার পুলিশ।

পুলিশকে উদ্ধৃত করে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, উত্তরাঞ্চলের শহর ভাকসিন্সের সার্বিয়া সীমান্তবর্তী একটি গ্রামে বুধবার বিকেলের দিকে ৪৫ জনকে পাওয়া যায়। এর মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি সিরিয়া, সোমালিয়া, পাকিস্তান এবং ফিলিস্তিনের নাগরিক আছে।

অন্য একটি ট্রাকে ২৯ শিশুসহ মোট ১০৩ জনকে পাওয়া যায়। এর মধ্যে বেশি নাগরিক পাকিস্তানের, ৮১ জন। তাদের সবাইকে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

বলকান মাইগ্রেশন রুট নামে পরিচিত এই অঞ্চল দিয়ে অধিকাংশ মানুষ সাবেক যুগোস্লাভিয়া থেকে বিভিন্ন দেশে পাচার হতো। ২০১৫ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়।

নর্থ মেসিডোনিয়া-গ্রীস সীমান্তও চলতি বছরের শুরু থেকে কভিড-১৯ মহামারীর কারণে বন্ধ আছে। তারপরেও মানবপাচার থেমে নেই।

জুলাই থেকে এখন পর্যন্ত সাড়ে পাঁচশোর বেশি অভিবাসী আটক হয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেকই বাংলাদেশি!

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *