কমার নাম নেই। প্রতিদিন রাজ্য় সরকারের উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংখ্য়া। মৃত্যের সঙ্গে সঙ্গে সেখানে চিন্তা বাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। তবে এবার করোনা টেস্টের সংখ্যা একধাপে অনেকটাই বাড়াতে পেরেছে রাজ্য় সরকার। কেন্দ্রীয় সরকার আইসিএমআর-এর নতুন ল্যাবের ব্যবস্থা করতেই এই টেস্টের সংখ্য়া বৃদ্ধি করতে পেরেছে পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে,একদিনে বাংলায় করোনা নিয়ে ৫৬ জনের মৃত্য়ু হয়েছে। বুধবার এই সংখ্যাটা ছিল ৫৪ জনে। এখনও পর্যন্ত রাজ্য়ে মোট মৃত্যু হয়েছে ২,২৫৯ জনের। রাজ্য়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ শতাংশের বেশি। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ২,৯৯৭ জন। সংখ্য়া বলছে, এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৭,৩২৩ জন। সব মিলিয়ে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬,৪৪৭ জন।
২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৪৯৭ জন। বুধবার ছিল ২,৭২৫ জন। মঙ্গলবার ছিল ৩,০৬৭ জন। তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার ৬১৭ জন। সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭৩.২৫ শতাংশ। তবে সব থেকে ভালো বিষয়। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ৩০ হাজারের বেশি টেস্ট হয়েছে। পরিসংখ্য়ান বলছে,এর আগে কোনও দিন ৩০ হাজার ছাড়ায়নি টেস্টের সংখ্যা।
বুলেটিন বলছে, রাজ্য়ে যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৬ জন ছাড়াও উত্তর ২৪ পরগনার ১২ জন, দক্ষিণ ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১২,হুগলির ৩ জন রয়েছেন। এছাড়াও পশ্চিম বর্ধমানের ১ জন। পূর্ব মেদিনীপুরের ৩ জন, নদিয়ার ২ জন, মালদার ১ জন মারা গিয়েছেন করোনা নিয়ে। একই পরিস্থিতি উত্তর দিনাজপুরের । সেখানে করোনায় মারা গিয়েছেন ১ জন। এছাড়াও জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুর দুয়ারে ১ জন করে মারা গিয়েছেন।

