শিরোনাম
বুধ. ফেব্রু ৪, ২০২৬

আবুধাবি ফেরত প্রবাসীদের পুনরায় বিদেশে পাঠাবে সরকার

আবুধাবি থেকে ফেরত আসা প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (১৭ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জরুরি আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা জানান।

করোনা পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের বিদেশ গমন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এ ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইমরান আহমদ।

মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রমুখ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘প্রবাসী কর্মীরা দেশের সম্পদ। তারা যাতে সহনশীল পর্যায়ের বিমান ভাড়ায় নির্বিঘ্নে বিদেশে ফিরে যেতে পারে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে লক্ষ রাখতে হবে। গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ বিদেশ গমনের ব্যবস্থা করতে হবে। প্রবাসী কর্মীদের বিদেশযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা অব‌্যাহত থাকবে।’

আন্তঃমন্ত্রণালয় সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো হলো:
(ক) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার এরাবিয়ার ফ্লাইটে প্রবাসী কর্মীদের আবুধাবি থেকে ফেরত আসার বিষয়ে বেসামরকি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক বেসামরকি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে।

(খ) ওই প্রতিবেদনের আলোকে দেশে প্রত্যাবর্তনকারী যাত্রীদের পুনরায় সংশ্লিষ্ট এয়ারলাইন্স কিংবা ক্ষেত্র মতে সরকারি ব্যবস্থাপনায় গন্তব্য দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

(গ) যেসব যাত্রীর বাংলাদেশ বিমানের টিকেট বুকিং দেওয়া আছে, পরবর্তী ফ্লাইটসমূহে অগ্রাধিকার ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের টিকিট দেবে এবং এ ক্ষেত্রে টিকিটের জন্য যাত্রীদের অতিরিক্ত দাম দিতে হবে না।

(ঘ) বিদেশ গমনেচ্ছু এবং দেশে ফিরে আসতে ইচ্ছুক যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ক্রমান্বয়ে ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে। পরিস্থিতি আরো ভারো হওয়ার সাথে সাথে এ সংখ্যা আরো বাড়ানো হবে।

(ঙ) বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের ন্যায্যমূল্য নির্ধারণের বিষয়ে বেবিচক প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *