শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

পথ দেখাচ্ছে পশ্চিম বাংলা, শুধু কলকাতাতেই সুস্থ প্রায় ২৬ হাজার মানুষ

কলকাতা: বাংলায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার ৬৯০ জন। এর মধ্যে শুধু কলকাতাতেই সুস্থ প্রায় ২৬ হাজার। একদিনের হিসেবে কমেছে মৃতের সংখ্যা।

মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,কলকাতাতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। সোমবারের থেকে কম। সেদিন সংখ্যাটা ছিল ২৩ জনে। ওটাই ছিল একদিনে কলকাতার সর্বোচ্চ মৃতের সংখ্যা। রবিবার ছিল ১৩ জন।

শনিবার এই সংখ্যাটা ছিল ২১ জনে। তবে কলকাতাতে মৃত্যু হয়েছে মোট ১,১১০ জন। এছাড়া কলকাতাতে একদিনে আক্রান্ত হয়েছেন ৬০০ জন। সোমবার ছিল৫৪৮ জন। রবিবার ছিল ৫৬৩ জন। শনিবার ছিল ৬৭১ জন। তবে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৪৬৭ জন।

তথ্য অনুযায়ী, একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও কমেছে। গত ২৪ ঘন্টায় ৫৩ জন কমে মোট সংখ্যাটা হল ৬,৩৭১ জন। সোমবার ছিল ৬,৪২৪ জন। রবিবার ছিল ৬,৫১৭ জন। শনিবার ছিল ৬,৬৪৫ জন। একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬৩৬ জন। সোমবার ছিল ৬১৮ জন।

রবিবার এই সংখ্যাটা ছিল ৬৭৮ জন। শনিবার ছিল ৫৬২ জন। তবে এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রায় ২৬ হাজার। তথ্য অনুযায়ী ২৫ হাজার ৯৮৬ জন। অন্যদিকে মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,বাংলায় একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। সোমবার এই সংখ্যাটা ছিল ৪৫ জনে। রবিবার ছিল ৫১ জন।

তবে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২,৫২৮ জন। একদিনে আক্রান্ত তিন হাজারের বেশি। পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,১৭৫ জন। সোমবার ছিল ৩,০৮০ জন। রবিবার ছিল ৩,০৬৬ জন। এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ২২ হাজার ৭৫৩ জন।

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে হয়েছে ২৭ হাজার ৫৩৫ জন। একদিনে বেড়েছে ১৩৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৯৮৭ জন। সোমবার ছিল ২,৯৩২ জন।

রবিবার ছিল ২,৯৩৫ জন। তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার ৬৯০ জন। সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭৫.৫১ শতাংশ। সোমবার ছিল ৭৫.০২ শতাংশ। রবিবার ছিল ৭৪.৪৮ শতাংশ। অর্থাত্‍ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে উঠার হার।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *