শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতাঃ গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। বুধবার সকালে তা আরও শক্তি সঞ্চয় করবে। যার কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করবে। এর কারণে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

এদিন দুপুরেই অন্ধকার নামে শহরে। শহরতলিতেও কার্যত একই ছবি। আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশ কালো। কখনও হালকা তো আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে। তবে দুপুরেই পর থেকে আকাশ কালো করে আসে। এরপরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের একটি নিম্নচাপ তৈরি বঙ্গোপসাগরে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে কলকাতাতেও। মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টিও হবে ভালো পরিমানে।

এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী জেলা ঝাড়খণ্ডে। প্রসঙ্গত, এই বর্ষার মরসুমের জুন মাসের শেষ থেকে যে কটি নিম্নচাপ তৈরি হয়েছে সবগুলিই বঙ্গোপসাগরে তৈরি হয়ে বেশি প্রভাব ফেলেছে ওডিশায়। সেদিকেই অক্ষরেখা হেলে থাকায় বৃষ্টি বেশি হচ্ছে সেখানে। এবার অন্য কিছু হবার দিকে তাকিয়ে দক্ষিনবঙ্গবাসী।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জন্য রবি ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কমবেশি বৃষ্টি হয়েছে। এর জেরে দুই মেদিনীপুর জেলায় ঘাটতি কিছুটা কমলেও দক্ষিণ ২৪ পরগনায় পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *