শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

কলেজে ভর্তি হতে ‘পশ্চিম বাংলার উচ্চশিক্ষা পোর্টাল’!

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা চলে এল এক ছাদের নীচে। সৌজন্যে ‘বাংলার উচ্চশিক্ষা পোর্টাল’। আর সেই সুবিধাটা এল এমন একটা সময়ে যখন লকডাউনের জেরে বন্ধ সব কলেজ আর বিশ্ববিদ্যালয়। অথচ ভর্তি হতে হবে কলেজে, উচ্চমাধ্যমিক পাশ করা পড়ুয়াদের। কার্যত এবার এই পোর্টেলের জেরে ঘরে বসেই নিজের পছন্দমতন কলেজে ভর্তি হয়ে যেতে পারবে সেই সব পড়ুয়ারা। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ট্যুইট করে সেই বার্তাই দিলেন। কলেজে ভর্তি হতে গেলে আবেদনের জন্য যে আর কোনও ফি লাগবে না, সেটা আগেই ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে এবারে সব কলেজে ভর্তির প্রক্রিয়া চলবে অনলাইনে। এই পরিস্থিতিতে ‘বাংলার উচ্চশিক্ষা পোর্টাল’ কলেজে ভর্তির প্রক্রিয়াকে আরও মসৃণ করে তুলবে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, ‘এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরি করা হল। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভরতি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।’ তবে এই পোর্টেলে যে শুধু কলেজে ভর্তির ব্যবস্থাই থাকছে তা কিন্তু নয়। বরঞ্চ উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত সব কিছুই পাওয়া যাবে এই পোর্টালের মাধ্যমে। তা সে কন্যাশ্রী হোক কী বৃত্তি, সরকারি অনুদানপ্রাপ্ত কলেজগুলির শিক্ষক-শিক্ষিকাদের ই-পেনশান সবই মিলবে এক ছাদের তলায়। বস্তুত রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে অভাব ছিল তা এবার পূরণ হয়ে গেল এই পোর্টালের মাধ্যমে। আর এখন এই করোনা কালে তো এই পোর্টাল অপরিহার্য হয়ে গেল কলেজে ভর্তির জন্য।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *