এমরান আহমেদ: বিয়ানীবাজার থানার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের কাজী বাড়ি নিবাসী, যুক্তরাজ্য বাঙালি কমিউনিটির পরিচিত মুখ আবিদুর রহমান শিমু‘র বড় ছেলে তানহিদ রহমান এবারের জিসিএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছেন। তানহিদ ইংরেজি, বিজ্ঞান, অংকসহ অন্যান্য ১০টি বিষয়ে ডাবল এ ষ্টার (৯) এবং কম্পিউটার সায়েন্সে এ ষ্টার (৮) পেয়েছেন। ইলফোর্ডস্থ বিল হাই স্কুল পড়ুয়া তানহিদ এখানেই এ লেভেল করবেন। কম্পিউটার সায়েন্সে আগ্রহী তানহিদ ভবিষ্যতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চান। তানহিদের বাবা আবিদুর রহমান শিমু ও মা রওশন চৌধুরী ছেলের এই ফলাফলে খুবই খুশি হয়েছেন। তারা দুজনেই ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলে গর্বিত হয়েছেন এবং ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বিয়ানীবাজারস্থ খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন এর প্রাক্তণ প্রধান শিক্ষক, শিক্ষাবিদ মরহুম মতিউর রহমানের বড় নাতী হলেন তানহিদ রহমান।

