শিরোনাম
মঙ্গল. ফেব্রু ২৪, ২০২৬

গণমাধ্যমে কথা বলতে স্বাস্থ্য কর্মকর্তাদের ডিজির অনুমতি লাগবে

মহামারি করোনার বিভিন্ন সময়ে সরকারের এই প্রতিষ্ঠানটি দেশ ব্যাপী সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আলোচনা-সমালোচনা থেকে রক্ষা পেতে এবার প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এখন থেকে গণমাধ্যমে কথা বলাসহ সাক্ষাৎকার ও টকশোতে অংশ নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের মহাপরিচালকের (ডিজি) কাছ থেকে অনুমতি নিতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সাক্ষাৎকার বা টকশোতে ন্যূনতম পরিচালক পর্যায়ের কর্মকর্তারা অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন প্রচারমাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নেন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়া এ সকল অনুষ্ঠানের বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়। এ কারণে প্রচারমাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধি-বিধান থাকা উচিত।

এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রদান, অনুষ্ঠানে অংশগ্রহণের আগে অধিদফতরের মহাপরিচালকের অনুমতি নিতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *