শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

কলকাতা হাইকোর্টে প্রথম অনলাইন লোক আদালত, ৫০% আইনি সমস্যার নিষ্পত্তি একদিনে

অর্ণব হাজরা, কলকাতা: ৩ বেঞ্চে আইনি সমস্যা নথিভুক্ত হয় ১২০ টি। দিনের শেষে সব মামলার শুনানি শেষে মিমাংসা সম্পূর্ণ হয় ৬০ টি মামলার। ৫০% মামলার নিষ্পত্তি, তাও অনলাইন লোক আদালতের মাধ্যমে। স্বভাবতই খুশি মামলাকারীরা। কলকাতা হাইকোর্ট প্রশাসনও প্রথম দিনেই ৫০% মামলা নিষ্পত্তি করতে পেরে খুশি। দুপুরে সাংবাদিক সম্মেলনে বিচারপতি সৌমেন সেন জানান, ” কেন্দ্র সরকার, রাজ্য সরকার, বিভিন্ন বীমা সংস্থাগুলি এবং ব্যাঙ্কগুলি আরও বেশি বেশি করে মামলা পাঠাক আগামী লোক-আদালতে।” ২৬ সেপ্টেম্বর ২০২০ পরবর্তী অনলাইন লোক আদলত বসছে কলকাতা হাইকোর্টে।

শনিবারের লোক আদালতে মূলত যান দুর্ঘটনা সংক্রান্ত মামলা, বিদ্যুত্‍, পেনশন, গ্রাচুইটি ও অনুকম্পাজনিত (কমপ্যাশনেট) আইনি সমস্যা সমাধানের জন্য আসে। শনিবান ৩ টি অনলাইন লোক আদালত বেঞ্চে শুনানি করেন বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং বিচারপতি শম্পা সরকার। বিচারপতি বসাকের বেঞ্চে মামলা দায়ের হয় ৩৬টি যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৩০টি মামলার। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের হয় ৫০টি যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩টি আর বিচারপতি সরকারের বেঞ্চে মামলা দায়ের হয় ৩৪ টি যার মধ্যে ১৭টি মামলার নিষ্পত্তি হয় শনিবার। এদিন সকালে অনলাইন লোক-আদালতের উদ্বোধন করেন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর-সহ অনেকেই। কলকাতা হাইকোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির সহায়তায় প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *