শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

কর্মসাথী প্রকল্পে আবেদন শুরু, জেনে নিন আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি

শুভদীপ দাশগুপ্ত : রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে কর্মসাথী প্রকল্প চালু করা হয়েছে। এই কর্মসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি বছর ১ লক্ষ বেকার যুবক যুবতীকে স্বনির্ভর করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আগামী তিন বছর এই প্রকল্পটি চালু রাখা হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই প্রকল্পে রাজ্যের অধীনস্থ সমবায় ব্যাঙ্কের মাধ্যমে দু’লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। সেই লোন বিভিন্ন কিস্তিতে শোধ করার সুবিধা পাবেন গ্রাহকরা এবং লোন এর সাথে মিলবে ভর্তুকির সুবিধাও। স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বেকার যুবক যুবতীরা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা শুরু করার ক্ষেত্রে পাবেন এই লোন। দেখে নিন এই প্রকল্পে আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া –

এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর :

১) বয়স ১৮ থেকে ৫০ বছর এর মধ্যে থাকতে হবে।
২)নূন্যতম ক্লাস এইট পাস হতে হবে। তবে কর্মসংস্থান ব্যাঙ্কের বা employment bank এ নাম নথিভুক্ত থাকলে অগ্রাধিকার পাবেন।

ফর্ম পাওয়া এবং জমা দেওয়ার স্থান :

১) গ্রামীণ এলাকার ক্ষেত্রে নিকটবর্তী বিডিও (B.D.O) অফিস
২) পৌরসভা এলাকায় নিকটবর্তী এসডিও (S.D.O) অফিস।
৩) শহর এলাকায় বসবাস করলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন
৪) এছাড়াও জেলার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার (District Industries Centre) এর অন্তর্গত MSME Facilitation Centre (MFC)।

উপরিউক্ত এইসকল স্থান থেকে মিলবে ফর্ম। তবে উল্লিখিত সকল যোগ্যতা পূরন করলে আপনারাও পাবেন ‘কর্মসাথী’ প্রকল্পের সুবিধা।

এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য দুটি ইউটিউব ভিডিওর লিঙ্ক দেওয়া হলো:

1) https://youtube/31CtSBpGKhI

2) https://youtube/kvAhgLdYvLk

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *