শিরোনাম
শুক্র. মে ১৫, ২০২৬

এমবিবিএস পাস না করেও বিশেষজ্ঞ!

এমবিবিএস পাস না করেও নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয়ে তিন বছর ধরে চিকিৎসা দিচ্ছিলেন তানভীর হাসান নামের এক ভুয়া চিকিৎসক। শেষ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে বগুড়া শহরের জামিলনগর এলাকার নিজ চেম্বার থেকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।

সূত্র জানায়, তানভীর হাসানের বাড়ি ঢাকায়। তিনি নিজেকে নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে বগুড়া শহরের জামিলনগর এলাকায় বিয়ে করেন। এরপর থেকে বিভিন্ন ক্লিনিকের চেম্বারে বসে রোগী দেখে আসছেন। তিনি নিজেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের সাবেক মেডিক্যাল অফিসার হিসেবে পরিচয় দিতেন। শহরের জামিলনগর এলাকায় তাহসিনা ফার্মেসি খুলে সেখানে রোগী দেখা শুরু করেন।

পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যে ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন তার চেম্বারে অভিযান চালান। তানভীর হাসান আদালতের কাছে তার চিকিৎসক সনদপত্র দেখাতে ব্যর্থ হন। অপরাধ স্বীকার করায় আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

সূত্র আরও জানায়, তানভীর হাসান এর আগে দুপচাঁচিয়া উপজেলায় চিকিৎসা করেছেন। সেখানে ধরা পড়লে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে মুচলেকা দিয়ে রেহাই পান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন জানান, তানভীর হাসান ভুয়া ডিগ্রি ও কাগজপত্র ব্যবহার করে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *