শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

মজাদার সরিষা মুরগি খিচুড়ি রেসিপি

উপকরণ:

১। পোলাও এর চার ১ কেজি
২। মুগ ডাল ১/২ কেজি
৩। আদা, রসুন বাটা
৪। পেয়াজ ৪.৫ টা বড়
৫। হলুদের গুড়া পরিমাণ মত
৬। মরিচের গুড়া পরিমাণ মত
৭। জিরা গুঁড়া
৮। ধনিয়া গুড়া
৯। দারচিনি ৪ টি, এলাচ ৮/৯ টি, গোলমরিচ গোটা ১০/১২ টি
১০। সুকনা মরিচ ৩/৪ টি (টালা)
১১। গোটা ভাজা জিরা ২ চা চামচ
১২। মেথী ১ চা চামুচ
১৩। সরিষার তেল পরিমাণ মত
১৪। লবন স্বাদ মত
১৫। তেজপাতা
১৬। পাঁচ ফোড়ন গুড়া ১/২ চা চামুচ
১৭। কাচা মরিচ
১৮। মুরগি ২টি

প্রণালী: ১

কড়াইতে তেল দিয়ে তাতে মেথি দিয়ে একটু ভুনে পেয়াজ দিয়ে ভাজতে হবে। পেয়াজ ভাজা হলে তাতে শুকনা মরিচ, গোটা জিরা, গোটা গরম মসলা দিয়ে সামান্য ভুনে আদা, রসুন বাটা দিয়ে ভুনে সামান্য পানি দিয়ে তাতে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুড়া ও লবন দিতে হবে। তারপর মসলা কসাতে হবে, পানি দিয়ে ভালো ভাবে কসাতে হবে। এরপর পাঁচ ফোড়নের গুড়া, তেজপাতা দিয়ে কষে মাংস দিয়ে সামান্য পানি দিয়ে কসাতে হবে। তেল উপরে উঠলে পানি দিয়ে মুরগি সিদ্বও করতে হবে। মুরগি রান্না হয়ে আসলে অল্প ঝোল থাকতে নামাতে হবে।

প্রণালী: ২

অন্য পাত্রে সরিষার তেল দিয়ে মেথি দিয়ে তাতে সামান্য বেরেস্তা আদা রসুন বাটা,গোটা ভাজা জিরা, গোটা গরম মসলা দিয়ে ভুন্তে হবে। এতে সামান্য হলুদ , মরিচ, ধনিয়া, জিরা গুড়া দিয়ে কষিয়ে পোলাও এর চাল দিয়ে ভাজতে হবে। ভাজা হলে গরম পানিতে লবন দিয়ে সিদ্ব হতে দিতে হবে, সিদ্ব হয়ে গেলে তাতে রান্না করা মুরগির মাংস দিয়ে দিতে হবে। সাবধানে নেড়ে চেড়ে ঢাকনা দিতে হবে। সবশেষে নামানোর আগে ৮/১০ টি গোটা মরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *