শিরোনাম
মঙ্গল. এপ্রি ৭, ২০২৬

আসামে আরও ২০৯৮ জন করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ১৬৩৪৯১, মৃত্যু মোট ৫৯৭ জনের

গুয়াহাটি: অসমে কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছেন নতুন আরও ২,০৯৮ জন। এ নিয়ে রাজ্যে কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৩,৪৯১। পাশাপাশি আজ রাত পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১১ জন। তাঁদের নিয়ে মৃতের সংখ্যা ৫৯৭ জনে বৃদ্ধি পেয়েছে। তবে আজ রাত পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে করোনায় সুস্থ মোট ১,৩০,৯৪৭ জন রোগীকে ছুটি দেওয়া হয়েছে। অবশ্য এখনও সক্রিয় রয়েছেন ৩১,৯৪৪ জন রোগী। বিভিন্ন হাসতপাতালে তাঁদের চিকিত্‍সা চলছে।

বুধবার রাত ৯.৩০ মিনিটে তাঁর অফিশিয়াল টুইট আপডেটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই তথ্য দিয়ে জানিয়েছেন, আজ ২৯,৮৯৬ জনের কোভিড টেস্টে নতুন ২,০৯৮ জনের দেহে পজিটিভ ধরা পড়েছে। টেস্টের তুলনায় পজিটিভের হার ৭.০২ শতাংশ।

এদিকে আজ মৃত্যুবরণকারী আরও ১১ জনের নাম প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. শর্মা। তাঁরা কাছাড় জেলার জয়া দাশগুপ্ত (৭৫), শিবসাগরের ভূবনচন্দ্র চেতিয়া (৭০), তিনসুকিয়ার বিনোদ বুঢ়াগোহাঁই (৫৩), নলবাড়ি জেলার রত্নাকর বরুয়া (৭৫), কামরূপ মেট্রো জেলার দুজন যথাক্রমে সাবির দাতিয়া (৮৪) ও নিতাই প্রসাদ চক্রবর্তী, কামরূপ গ্রামীণ জেলার মলিন দাস (৫১), যোরহাটের বানা হাজরিকা (৯২), লখিমপুরের দুজন তাঁরা রুক্মিণী বারিক (৭০) ও বিশ্বজ্যোতি সন্দিকৈ (৪৮) এবং চিরাঙের বিনয় বসুমতারি (৫৭)।

নিহতদের প্রতি গভীর শোক ব্যক্ত করে তাঁদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এসকেডি / অরবিন্দ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *