শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

ডোপ টেস্টে পজেটিভ ২৬ পুলিশকে চাকরিচ্যুত করা হবে : ডিএমপি কমিশনার

ডোপ টেস্টে পজেটিভ ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

শনিবার রাজধানীর মিরপুর সেকশন-১০-এ ট্রাফিকের উপ-কমিশনারের নতুন কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট বার্তা যাবে যে আমরা কাউকে ছাড় দেব না।’

তিনি বলেন, ডিএমপি’র এমন উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এ রাস্তা থেকে ফিরে এসেছে।

শফিকুল ইসলাম আরো জানান, পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত আছেন বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে সরাসরি মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। সূত্র : ইউএনবি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *