শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

লিবিয়ায় সন্ধান মিললো নতুন ৮টি গণকবরের

আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায় নতুন আটটি গণকবরের সন্ধান পেয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। বৃহস্পতিবার (১১ জুন) লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পূর্বের তারহুনা নামক স্থানে গণকবরগুলোর সন্ধান পায়। খবর এএফপির।

সম্প্রতি ওই অঞ্চলটি হাফতার বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে জাতিসংঘ সমর্থিত ঐক্যবদ্ধ সরকার।

জাতিসংঘ এক টুইট বার্তায় বৃহস্পতিবার গণকবরগুলোর সন্ধান পাওয়ার বিষয়ে জানিয়েছে। টুইট বার্তায় লিখেছে, ইউএনএসএমআইএল লিবিয়ার তারহুনায় নতুন ৮টি গণকবরের সন্ধান পাওয়ায় ব্যথিত হয়েছে। এই ধরনের বিচারবহির্ভূত, অনৈতিক হত্যাকাণ্ডের নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকরী তদন্তের জন্য আন্তর্জাতিক আইন প্রয়োজন।

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের আইনমন্ত্রী গণকবরের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। জানিয়েছেন সুষ্ঠ তদন্তের কথাও। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। পাশাপাশি তারা এই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তাদের মৃত্যুর প্রকৃত কারণ, ধরন জেনে, তাদের পরিচয় খুঁজে বের করে আত্মীয়-স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের আহব্বান জানিয়েছে।

তারহুনা গেল এক বছর ধরে হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এখান থেকেই তারা জাতিসংঘ সমর্থিত ঐক্যবন্ধ সরকারকে উচ্ছেদ করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। যে কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারহুনা। যুদ্ধের ফলে এই অঞ্চলের কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। ২ লাখ মানুষ হয়েছে ঘরছাড়া।

উল্লেখ্য, গেল ২৮ মে লিবিয়ার মিজদা শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছিল ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *